মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনে শূন্য পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ২০তম গ্রেডে চার ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩ জুন থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৮টি (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এবং সংশোধিত বিধিমালা, ২০২৪-এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
২. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী ৩টি (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এবং সংশোধিত বিধিমালা, ২০২৪-এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
৩. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী ৫টি (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এবং সংশোধিত বিধিমালা, ২০২৪-এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
৪. পদের নাম ও সংখ্যা: বেয়ারার (সার্কিট হাউস) ২টি (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এবং সংশোধিত বিধিমালা, ২০২৪-এর তফসিল ৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে।
কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি: সকল পদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা dcmadaripur.teletalk.com.bd লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬, রাত ১১টা ৫৯টা।
সূত্র: বিজ্ঞপ্তি