হোম > চাকরি > সরকারি

৩৭ পদে ময়মনসিংহ কাস্টমসে নিয়োগ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ২টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৫টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর ২টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: সিপাই ১৫টি, (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ২ ইঞ্চি (মহিলা)। বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি (উভয় ক্ষেত্রে)।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৭টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৫ ও ৬ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন: