হোম > চাকরি > সরকারি

এনজিও ফাউন্ডেশনের মৌখিক পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের দুটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ৫৫ প্রার্থী অংশ নেবেন।

৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো জুনিয়র নির্বাহী অফিসার ও নির্বাহী সহকারী।

এর আগে, ৩১ জানুয়ারি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এই দুটি পদে কম্পিউটার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। কম্পিউটার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

জুনিয়র নির্বাহী অফিসার পদে মৌখিক পরীক্ষা ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় এবং নির্বাহী সহকারী পদে ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র (লিখিত পরীক্ষার সময় দেওয়া) অবশ্যই সঙ্গে আনতে হবে। এ জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার সময় একাডেমিক পরীক্ষায় পাসের মূল সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে।

জুলাই স্মৃতি জাদুঘরে ৯৬ জনের চাকরি

বোয়েসেলের ৫ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

পায়রা বন্দর কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার সূচি

বিজ্ঞান জাদুঘরের মৌখিক পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

বিমা কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৯৯

কলকারখানা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের ১২ পদের ফল প্রকাশ

তুলা উন্নয়ন বোর্ডে ১০ পদে ৩৬ জনের চাকরির সুযোগ