শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চারটি পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক ও সদস্যসচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডেটা এন্ট্রি অপারেটর—এই চারটি পদের ব্যবহারিক পরীক্ষায় মোট ৯৪ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
এর মধ্যে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ২ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬৯ জন এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে ৮ জন উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।