হোম > চাকরি > সরকারি

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ২৫০ পদে নিয়োগ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন আগামী ৬ আগস্ট শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)

পদসংখ্যা: ২৫০টি (পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধা।

পরীক্ষার ধরন ও পাস নম্বর

প্রাথমিক পরীক্ষা (এমসিকিউ): ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৫০ নম্বর অর্জন করতে হবে।

লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীকে নির্ধারিত বিষয়সমূহে গড়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

মৌখিক পরীক্ষা: ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর হতে হবে (এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী নির্ধারিত)।

পরীক্ষার ফি: ১ হাজার ২০০ টাকা (টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে)।

পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনের ৩ পদের ফল প্রকাশ

৩৫ জনকে নেবে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, পদসংখ্যা ৩৪৭

আইসিডিডিআরবি নিয়োগ দিচ্ছে, মাসিক বেতন ৯৬ হাজার টাকা

৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল