বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সম্প্রতি ১০তম থেকে ২০তম গ্রেডে ৩০১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিপ্রকাশ করেছে। স্থায়ী রাজস্বখাতভুক্ত ও অস্থায়ীভাবে রাজস্বখাতে ৩৪ ক্যাটাগরির পদে এই জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির আগে প্রকাশ করা হয়েছে। তাই বিজ্ঞপ্তিতে অষ্টম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা উল্লেখ করা হয়েছে।
১. গ্রন্থাগারিক: ১টি। গ্রেড-১০, বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
২. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি। গ্রেড-১০, বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৩. এস্টিমেটর: ১টি। গ্রেড-১০, বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৪. ফোরম্যান: ১টি। গ্রেড-১০, বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৫. বৈজ্ঞানিক সহকারী: ৭৮টি। (এর মধ্যে ৭৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী), গ্রেড-১১, বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৬. কম্পিউটার অপারেটর: ৪টি। গ্রেড-১৩, বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৭. কম্পাউন্ডার (ফার্মাসিস্ট): ১টি। গ্রেড-১৫, বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট): ১টি। গ্রেড-১৫, বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১০. অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক: ৮টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১১. অফিস সহকারী: ২টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১২. স্টোরকিপার-কাম-অফিস সহকারী: ৪টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৩. ভান্ডার রক্ষক: ৬টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৪. পরিসংখ্যান সহকারী: ২টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৫. ইলেকট্রিশিয়ান: ১টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৬. মেকানিক: ৩টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৭. বুলডোজার ড্রাইভার: ১টি। গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৮. গাড়িচালক: ২৫টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৯. ট্রাক্টর ড্রাইভার: ৫টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২০. টিলার ড্রাইভার: ৭টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২১. পাওয়ার টিলার ড্রাইভার: ২টি। গ্রেড-১৬, বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২২. উ: পাম্প অপারেটর: ২টি। গ্রেড-১৭, বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।
২৩. পেইন্টার: ১টি। গ্রেড-১৮, বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৪. ম্যাশন: ১টি। গ্রেড-১৮, বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৫. প্লাম্বার: ১টি। গ্রেড-১৮, বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৬. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২৬টি। গ্রেড-১৮, বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
২৭. প্রিপেয়ারার: ১১টি। গ্রেড-১৯, বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২৮. লাইব্রেরি অ্যাটেনডেন্ট: ১টি। গ্রেড-১৯, বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
২৯. সহকারী বাবুর্চি: ১টি। গ্রেড-১৯, বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
৩০. রুম অ্যাটেনডেন্ট: ২টি। গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
৩১. হ্যামারম্যান: ১টি। গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
৩২. ট্রাক্টর মেট: ৪টি। গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৩. অফিস সহায়ক: ৪৬টি। (এর মধ্যে ৪৫টি স্থায়ী ও ১টি অস্থায়ী), গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
৩৪. নিরাপত্তা প্রহরী: ২৮টি। গ্রেড-২০, বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে (bari.teletalk.com.bd) ওয়েবসাইটে।
অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
* ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩ টাকা।
* ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা।
* ৬ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা।
* ২২ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
বিশেষ নির্দেশনা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সূত্র: বিজ্ঞপ্তি
ব্র্যাক এনজিওতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির সুযোগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
সাজিদা ফাউন্ডেশনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
স্কয়ার গ্রুপে নিয়োগ, আবেদন অনলাইনে
আকর্ষণীয় বেতনে ওয়ালটনে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ
দেশজুড়ে কর্মী নেবে আকিজ ভেঞ্চার, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ