জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন/অপারেশন (ব্যাটারি অ্যান্ড মেটাল) বিভাগে ‘ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: প্রোডাকশন/অপারেশন (ব্যাটারি অ্যান্ড মেটাল)।
পদের নাম: ম্যানেজার।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই/মেকানিক্যাল/আইপিই/কেমিক্যাল/মেটালার্জিক্যাল) স্নাতক পাস। এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।
কর্মস্থল: হবিগঞ্জ।
বেতন: আকর্ষণীয়।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ার, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস ও ছুটি নগদীকরণ।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৬।
আরও পড়ুন: