হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু কর্মসূচি ইস্যুতে ‘নির্দেশনামূলক নীতিমালা’র সমঝোতায় ইরান-যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলা বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ‘নির্দেশনামূলক নীতিমালা’র বিষিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি নিশ্চিত করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আরাগচি নিশ্চিত করেন, এখনো অনেক কাজ বাকি। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ‘অগ্রগতি হয়েছে।’ মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, আলোচনাটি ‘সাধারণ লক্ষ্য এবং প্রাসঙ্গিক কারিগরি বিষয়গুলো চিহ্নিত করার ক্ষেত্রে ভালো অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে।’

সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের ব্যাপক দমনপীড়ন এবং দেশটির পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বারবার সামরিক হুমকির প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হলো। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে, যদিও তেহরান সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে মঙ্গলবারের আলোচনার আগে ইরান জানিয়েছিল, তারা তাদের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মনোযোগ দেবে। ওয়াশিংটন আগে ইঙ্গিত দিয়েছিল, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নের মতো অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করতে চায়।

জেনেভায় ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিবিসিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘অগ্রগতি হয়েছে, তবে এখনো অনেক বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। ইরানিরা জানিয়েছে, তারা আমাদের অবস্থানের মধ্যকার ব্যবধানগুলো মেটাতে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘কিছু দিক থেকে এটি ভালো হয়েছে; তারা পরে আবারও দেখা করতে রাজি হয়েছে। তবে অন্যান্য দিক থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে প্রেসিডেন্ট কিছু রেডলাইন বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা ইরানিরা এখনো মেনে নিতে বা তা নিয়ে কাজ করতে ইচ্ছুক নয়।’

এই আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন, তিনি এতে ‘পরোক্ষভাবে’ জড়িত থাকবেন এবং ইঙ্গিত দিয়েছিলেন, এবার তেহরান আলোচনার বিষয়ে আগ্রহী।

গাজায় ইসরায়েলের হত্যার টার্গেট নির্ধারণ করে দিচ্ছে এআই-অ্যালগরিদম

গাজা থেকে ‘এক মিলিমিটারও’ সরবে না ইসরায়েল

এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

এবার সৌদি আরবে দীর্ঘতম ও ক্ষুদ্রতম রোজা কত ঘণ্টার

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ

মক্কায় সেহরি ও ইফতার কখন

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা ৮ দেশের

‘সৌদি আরবে সূর্যাস্তের আগেই অস্ত যাবে নতুন চাঁদ, খালি চোখে দেখা যাবে না’

শাবান মাস সমাপ্তির চাঁদ আমিরাতে, রমজানের চাঁদ দেখার অপেক্ষা

৬০ দিনের মধ্যে অস্ত্র ছাড়ার হুমকি ইসরায়েলের, প্রত্যাখ্যান হামাসের