হোম > পরিবেশ

সৌদি আরবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

পৃথিবীর নানা প্রান্তেই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়ছে। সৌদি আরবও এর ব্যতিক্রম নয়। একসময় বৃষ্টির জন্য হাহাকার করা দেশটির বিভিন্ন অঞ্চলে এই সপ্তাহে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি বন্যার ঝুঁকির বিষয়েও দেশটির জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

সৌদি আরবের সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট ২১-২৫ মার্চ পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে অব্যাহত আবহাওয়ার ওঠানামা এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব তথ্য জানা যায় আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে। 

কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক ও নিরাপদ স্থানে থাকতে এবং বন্যা বা বৃষ্টির পানি জমার ঝুঁকিতে থাকা এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে। সতর্ক করা হয়েছে বন্যার পানিতে সাঁতারের বিষয়ে। এর পাশাপাশি এ ধরনের পরিস্থিতিতে জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকিগুলো তুলে ধরা হয়েছে। জনসাধারণকে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সুরক্ষা নির্দেশ অনুসরণে উৎসাহ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। 

পূর্বাভাসে আবহাওয়ার পরিবর্তনসহ মক্কা অঞ্চলের তুরবাহ, রানিয়াহ, আল মাওইয়া, আল খুরমাহ এবং আল আরদিয়াতসহ বিভিন্ন এলাকায় সম্ভাব্য বৃষ্টিপাতের কথা বলা হয়েছে; যা আল বাহা, আসির, জাজান, আল জুফ, হাইল, আল কাশিম, ইস্টার্ন প্রভিন্সসহ উত্তরের সীমান্ত এলাকাগুলো পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। এর পাশাপাশি রিয়াদ এবং এর আশপাশের শহর ও জেলাগুলোতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। 

সিভিল ডিফেন্স মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের অনুমান করা অঞ্চলগুলোর জন্য নির্দিষ্ট সতর্কতা জারি করেছে। এসব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড় সৃষ্টি হতে পারে বলে জানানো হয়। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে মক্কা, আল জুমুম, তায়েফ, মায়সান, আদহাম, রিয়াদ, মদিনা, জাজান এবং হাইলের মতো শহরগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আকস্মিক মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়েরও আশঙ্কা আছে। এই সময়ের মধ্যে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

মৌসুমির বায়ুর দাপটে আরও বাড়বে বৃষ্টি

সারা দেশে টানা বৃষ্টির আভাস, ভ্যাপসা গরম কমবে কবে

লেবাননের প্রখ্যাত পরিবেশবিদ মোনা খলিলকে হত্যা করল ইসরায়েল

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে ভারতের বিলিয়ন ডলারের সেন্টারগুলো, নতুন গবেষণায় সতর্কবার্তা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, উচ্চ আর্দ্রতায় অস্বস্তি বাড়বে

ভোরে ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি, ১৩ অঞ্চলে হতে পারে ঝড়

বিশ্ব মরুময়তা ও খরা দিবস: চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারে জোর দিলেন পরিবেশমন্ত্রী

এল নিনো কী ও কেন ঘটে, ‘সুপার এল নিনো’ বাংলাদেশে কী প্রভাব ফেলবে

২০টি জেলায় বইছে তাপপ্রবাহ, তবুও ঝড়-বৃষ্টির আভাস

সকালে কালো মেঘ, ঢাকাসহ ১৫ অঞ্চলে বৃষ্টির আভাস