হোম > বিনোদন > সিনেমা

সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনে আগ্রহ পরীমণির

ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন করার আগ্রহ প্রকাশ করেছেন হালের আলোচিত নায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীমণি এ কথা বলেন। 

‘কাপল ক্রিকেট টক’ নামে একটি ফেসবুক পেজের ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা পরীমণির প্রিয় ক্রিকেটার কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে কাজ করার সুযোগ পেলে করবেন কি না জানতে চাইলে পরীমণি বলেন, ব্যাটে-বলে মিললে সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপন কিংবা সিনেমা করবেন তিনি। 

আগামীকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমণি-রোশান জুটির সিনেমা ‘মুখোশ’। মুক্তির আগে ছবিটির প্রমোশনের জন্যই মাঠে যান পরীমণি। সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’ সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার শুভ। সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, তালিকায় আছেন যাঁরা

চিকিৎসার বিরতিতে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

সিনেমায় ফিরছেন আমিন খান

বাংলাদেশেও স্পাইডার-ম্যান নিয়ে উন্মাদনা, একই দিনে মুক্তি পেল ‘শেকড়’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

গুলশানের চামেলি সিনেমায় বাঁধন

সুদীপ্তা চক্রবর্তীর অতিথি জয়া আহসান

ঢাকাই সিনেমায় এবার মধুমিতা সরকার

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

কোক স্টুডিও বাংলায় আজ নতুন গান