হোম > শিক্ষা

আইইএলটিএস লিসনিং (পর্ব-৪.২)

মোস্তাকিম শুভ, সেলটা

Paraphrase in Listening

প্যারাফ্রেজ: মূল ভাবার্থ ঠিক রেখে কোনো বাক্যকে (বা তার কিছু অংশ) অন্যভাবে বলাকে ইংরেজিতে প্যারাফ্রেজ বলে। রিডিং, রাইটিংয়ের মতো লিসনিংয়ের ক্ষেত্রেও প্যারাফ্রেজ করার দক্ষতা অতীব জরুরি। কারণ লিসনিংয়ের প্রায় প্রতিটি প্রশ্নের জবাব রেকর্ডিংয়ে প্যারাফ্রেজ করে বলে। প্রশ্নপত্র বুঝতে এবং রেকর্ডিং শুনে সঠিক জবাব বের করতে প্যারাফ্রেজের ওপর দক্ষতা অত্যাবশ্যকীয়। প্যারাফ্রেজ করার কিছু নিয়ম নিম্নে আলোচনা করা হলো:

ক. প্রতিশব্দ বা সমার্থক ব্যবহার; খ. শব্দের ক্রমানুসার পরিবর্তন; গ. পদের পরিবর্তন; ঘ. অ্যাকটিভ থেকে প্যাসিভ; ঙ. বাক্যের অবকাঠামো পরিবর্তন

ক। প্রতিশব্দ বা সমার্থক ব্যবহার

মূল ভাবার্থ অটুট রেখে বাক্যের অন্তর্ভুক্ত শব্দগুলোর সমার্থক (সিনোনিম) শব্দ ব্যবহার করে প্যারাফ্রেজ করা একটি সাধারণ পদ্ধতি। যেমন:

খ। শব্দের ক্রমানুসার পরিবর্তন

বাক্যভেদে শব্দের ক্রমানুসার পরিবর্তন করে প্যারাফ্রেজ করা যায়। তবে খুব করে খেয়াল রাখতে হবে, যেন ব্যাকরণগত কোনো ভুলভ্রান্তি না হয়। এ ক্ষেত্রে প্রয়োজনে দু-একটি শব্দ যোজন-বিয়োজন করা যেতে পারে। বাক্যে যদি একাধিক ক্লজ (বাক্যের অংশবিশেষ) থাকে, তবে ক্লজগুলোর ক্রমানুসার পরিবর্তন করেও প্যারাফ্রেজ করা যেতে পারে। যেমন:

চলবে ... (পর্ব-৪.৩ আগামী সংখ্যায়)

আরও পড়ুন:

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবির দুই হলে ফগার মেশিন দিল ডিএসসিসি

দুই দিনে নতুন ভিসি-প্রোভিসি পেল ২১ বিশ্ববিদ্যালয়

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় ভর্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

মানারাত বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের ৬০তম ব্যাচের বিদায় সংবর্ধনা

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ