হোম > অপরাধ > ঢাকা

জীবিকার তাগিদে শিশুকালে ঢাকায় আসা আবেদ আলীর এত সম্পদ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারদের মধ্যে আছেন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তাঁর ছেলে। আজ সোমবার সকাল থেকে আবেদ আলী ও তাঁর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নানা কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পরিবার অসচ্ছল হওয়ায় মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে আবেদ আলী পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়। সে সময় অনেক কষ্টে দিনাতিপাত পার করেন তিনি। এরপর শেখেন গাড়ি চালানো। চাকরি নেন সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। দিনে দিনে জড়িয়ে পড়েন বিসিএসসহ পিএসসির অন্যান্য প্রশ্নফাঁস চক্রের সঙ্গে।

আবেদ আলী মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের সৈয়দ আব্দুর রহমান মীরের ছেলে। চার ভাইবোনের মধ্যে আবেদ আলী মেজো।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন আবেদ। দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়েছেন। কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন সৈয়দ আবেদ আলী (জীবন) ও তাঁর ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

বাবা-ছেলে এলাকায় দান খয়রাত করেন দুই হাতে। আবেদ আলী গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এ ছাড়া রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করার  চেষ্টা করেছেন গরুর খামার ও শপিং সেন্টার। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ।

স্থানীয়রা জানান, ঢাকার উত্তরায় ১২ তলা, মিরপুরে ৮ তলাসহ একাধিক বাড়ি রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তাঁর তিন তারকা মানের হোটেলও।

সামান্য একজন গাড়িচালক থেকে হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়ায় তাঁর সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে ১০০ জনকে এক কেজি করে মাংস দিয়েছেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে।

স্থানীয়রা জানান, আবেদ আলীর ছেলে সিয়াম একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। পড়েছেন ভারতের শিলিগুড়িতে। এরপর দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন। তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।

নারায়ণগঞ্জের ফতুল্লা: স্টেডিয়ামের টাওয়ারের নাটবল্টু উধাও

হকার উচ্ছেদের পর গতি পেল গুলিস্তান

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী