হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। নদীতে জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আনারুলকে নদী থেকে উদ্ধার করে।

পরে তাঁকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’

হাতকড়াসহ পুলিশি হেফাজত থেকে দৌড়ে পালানো আসামি ফের গ্রেপ্তার

খাতা-কলম কিনতে বেরিয়ে কিশোরী অপহরণ, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

জুয়া অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

১২ হাজার টাকা ঋণে সুদাসলে ১৩ লাখ, দাদন ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জে টাঙ্গন নদের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু

ঠাকুরগাঁওয়ে পানের দোকানে ইয়াবা বিক্রি, চোলাই মদ ও নগদ অর্থসহ আটক ৪

চোরাই ইজিবাইক খুলে যন্ত্রাংশ বিক্রি, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ‘হায়েনার’ আক্রমণে আহত ১০

পঞ্চগড়ের সেই প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ