হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘরে নারীর লাশ, ছেলে নিখোঁজ, শিশুকন্যাকে পাওয়া গেল আত্মীয়র বাড়ি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে নিজের ঘর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় মুক্তা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

মুক্তা বেগম ওই এলাকার কাতারপ্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। বিকেলে টাঙ্গাইল জেলার সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মুক্তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে আলহাজ মিয়া কাতার চলে যান। কিন্তু গত চার মাস ধরে পারিবারিক কলহের কারণে আলহাজ মিয়া তাঁর স্ত্রীর কাছে ফোন দেন না।

মুক্তা বেগমের ফুফু ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, স্বামী ও স্ত্রী উভয়েই একে অপরকে পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন। কয়েক দিন আগে গৃহবধূ মুক্তা বেগম ফুফুর কাছে ছেলের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন। আজ সকাল থেকে বাড়ির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন খবর পেয়ে গৃহবধূ মুক্তার বাবার বাড়ির লোকজন ওই বাড়িতে আসেন। এ সময় ঘরে ঢুকে কম্বলে মোড়ানো অবস্থায় মুক্তার লাশ পাওয়া যায়। এদিকে ঘটনার পর থেকে মুক্তার দুই সন্তানের মধ্যে ১৪ বছর বয়সী ছেলের হদিস মিলছে না। বিকেলে পার্শ্ববর্তী কালমেঘা এলাকার এক আত্মীয়র বাড়িতে পাওয়া গেছে শিশুকন্যাকে।

গৃহবধূর বাবা দানেছ আলী বলেন, ‘আমার মেয়েকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন মিলে খুন করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

টাঙ্গাইল জেলার সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, রাতে ওই নারীকে হত্যা করা হয়েছে। আমরা তাঁর ছেলের খোঁজ করছি। তাকে খুঁজে পেলেই ঘটনার রহস্য উদ্‌ঘাটন সহজ হবে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৭

শ্রমিক দল নেতার বিরুদ্ধে কাঁচাবাজারের জমি দখলের অভিযোগ

টাঙ্গাইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পরিচয় মিলেছে টাঙ্গাইলে নিহত ১৫ জনের

ভাড়া বাঁচাতে গিয়ে প্রাণ গেল তাঁদের

ট্রাক উল্টে নিহত ১৫: নোয়াখালীতে চুল ও পুরোনো মোবাইল সংগ্রহ করতেন তাঁরা

ঈদযাত্রায় চন্দ্রায় ঘরমুখী মানুষের ঢল, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ৬

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৩ হাজার গাড়ি পারাপার, টোল আদায় ৩ কোটি টাকা