হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি

দুর্ঘটনাকবলিত বাস। গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটিকে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান, এর পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়িত্বহীনতা কিংবা গাফিলতি ছিল কি না, তা উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে আহ্বায়ক এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার, সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালকের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়সহ মোট ৯ জন যাত্রী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।

সিলেটে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত, দুই ডাকাত গ্রেপ্তার

হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর অভিযোগ

সিলেটে জুলাই মাসে সড়কে ঝরেছে ৩১ প্রাণ, ১৩ জনই মোটরসাইকেল দুর্ঘটনায়

সিলেটে সড়কে ৯ জন নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

সিলেট দুর্ঘটনায় হতাহতদের আর্থিক অনুদান দেবে সরকার

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবি

দর্শক মাতিয়ে শেষ যাত্রা, আর ফিরলেন না পেহেলি

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯, ভোরেই দুই জেলায় নিহত ১৬

প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন