মোবাইল ফোনের সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবিতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল হয়েছে। গতকাল শনিবার রাতে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল শেষে এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকসের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামীকাল সোমবার গণজমায়েতে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে প্রাণবন্ত উপস্থিতির আহ্বান জানানো হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন সিকসের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান; সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব; সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহসভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস; সহসাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মো. আলী হোসেন, মো. জালাল উদ্দিন, মো. মহিবুর রহমান মুহিব ও জামাল আহমদ; সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক; সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ ও মো. সাহেদ আহমদ শান্ত; সহদপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস; যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস; সহযোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল; আইনবিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া এবং সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহসাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম প্রমুখ।