হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে রাসেল মিয়া (৩২) ও একই এলাকার সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩০)। রাসেল ট্রাকচালক ও আনোয়ার তাঁর সহকারী ছিলেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম থানার তৎকালীন উপপরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক রাসেল ও তাঁর সহকারী আনোয়ারকে আটক করে পুলিশ।

এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মো. জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ নেওয়া শেষে আজ আদালত এ রায় দেন।

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ