হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ভুয়া প্রিসাইডিং অফিসার আটক

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি

রংপুর নগরীর মন্দিরা এলাকা থেকে এক ভুয়া প্রিসাইডিং অফিসারকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে থানায় সোপর্দ করে তারা। তাঁর নাম লালটু ইসলাম রানা (৪১)।

ভুয়া প্রিসাইডিং অফিসার পরিচয় দেওয়া রানা ঝিনাইদহ সদর উপজেলার ধুপাউলা গ্রামের এন্তাজ জোদ্দারের ছেলে।

স্থানীয় সূত্র জানান, আজ সোমবার রংপুর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় ভুয়া প্রিসাইডিং পরিচয়ে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান আহম্মেদের বাসায় যেয়ে তাকে নির্বাচনে ২ হাজার ভোটে নির্বাচিত করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করে। ওই ভুয়া অফিসারের কথা সন্দেহ হলে তিনি মাহিগঞ্জ থানায় জানায়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া নাম পরিচয় দানকারি ‍প্রিসাইডিং অফিসারকে আটক করি ও তাঁর সঙ্গে থাকা ভুয়া পরিচয়পত্র, নির্বাচন কমিশনের সিল এবং কিছু ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি গ্রেপ্তার

পীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির শাড়ি লুঙ্গি বিতরণ

রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

জলাশয় থেকে মরদেহ উদ্ধার

পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত: তদন্তে ৪ সদস্যের কমিটি

রংপুরে প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পীরগঞ্জে নতুন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ