হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ২১ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুম বলেন, কোতোয়ালি থানা-পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। তাঁরা রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১৯ পুরুষ।

তিনি আরও বলেন, ‘আটককৃতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৮০ শতাংশ দারিদ্র্য সেবাপ্রার্থীদের নানাভাবে প্রতারণা করছিলেন। কিছুসংখ্যক দালাল রোগী ও রোগীর নিকটে থাকা মোবাইল ও টাকাপয়সা চুরি করে নেয়। বিশেষ করে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে শনি ও মঙ্গলবার ১২টার পর ডাক্তারের সাক্ষাতের নিয়ম থাকলেও তারা প্রতিদিন সকাল থেকেই ডাক্তারের রুমের সামনে ভিড় জমিয়ে সেবাপ্রার্থীদের ঢোকার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রেসক্রিপশনের ছবি ওঠানোর জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে সম্মানহানি করে। দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা যাতে এ ধরনের ঘটনার শিকার না হয়, এ জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপেজেনটিভ, টাউট বা দালাল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধ দোকানের দালালসহ মোট ২১ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

রংপুরের পীরগঞ্জে জামায়াত এমপির বরাদ্দকৃত প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা