হোম > সারা দেশ > রংপুর

সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে রংপুরের পথে দিনাজপুর পৌর বিএনপি

দিনাজপুর প্রতিনিধি

রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।

দিনাজপুর বিএনপির কার্যালয় থেকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তাঁরা। রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে রংপুরে কোনো বাস-ট্রাক ঢুকতে পারেনি। ফলে বিকল্প ব্যবস্থা নিয়েছেন বলে জানান বহরে অংশ নেওয়া নেতারা।

দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল জানান, সমাবেশ সফল করতে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে পেরে নেতা-কর্মীরা উজ্জীবিত।

দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা কোনো বাধা-বিপত্তি মানব না। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’

এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ি-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।

শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

পদোন্নতিতে বৈষম্যের প্রতিবাদে বেরোবি কর্মকর্তাদের কর্মবিরতি, প্রশাসনের আশ্বাসে স্থগিত

ধরলা নদীতে ডুবে নিখোঁজ সহোদর, ২৮ ঘণ্টা পর ভেসে উঠল বড় ভাইয়ের লাশ

রমেক হাসপাতাল: রোগীর অসহায়ত্বের সুযোগে অ্যাম্বুলেন্স ভাড়া-বাণিজ্য

রোগী জিম্মি করে ভাড়া আদায়, রমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে ৪৫০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রা

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারও পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

‘মদ্যপানে বিষক্রিয়ায়’ ৩ জনের পর আজ আরও একজনের মৃত্যু

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন

রেললাইনে যুবকের মাথাবিহীন মরদেহ, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’