হোম > সারা দেশ > রাঙ্গামাটি

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

রাঙামাটি প্রতিনিধি 

আজ সকালে রাঙামাটি শহরের বনরূপায় ক্যাফে লিংক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মো. মোজাম্মেল হক স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি, অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলেছেন। শনিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের বনরূপায় ক্যাফে লিংক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হক জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে হরিণা বাজারে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি স্থানীয় রবিউল ইসলাম ও নূর হোসেন নামের দুই ব্যক্তি তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘চোরাকারবারি’ ও ‘অবৈধ পণ্য পাচারকারী’ হিসেবে আখ্যা দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, রাঙামাটি থেকে হরিণা পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির একাধিক চেকপোস্ট রয়েছে। এ অবস্থায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

মোজাম্মেল হক উল্লেখ করেন, রবিউল ইসলামের পরিবার বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেছিল। তাঁর বাবা আব্দুল মোতালেব মুন্সী বরকল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁরা মোজাম্মেল হকের পরিবারের ওপর এর আগেও নির্যাতন চালিয়েছে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ২০১৮ সালের নির্বাচনের সময়ও তাঁরা এই পরিবারের ওপর হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক সওদাগর, হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলায়মান সওদাগর, সহসভাপতি মো. জাকির হোসেন, ব্যবসায়ী মো. শফিক ও নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।

রাঙামাটিতে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বাড়ি ঘেরাও করে গুলি: ইউপিডিএফের যুবনেতা নিহত, ২ নারী গুলিবিদ্ধ

চিংম্রং বৌদ্ধবিহারে সাংগ্রাই জল উৎসব, আনন্দে মাতোয়ারা হাজারো দর্শক

জুরাছড়িতে নববর্ষ বরণে মহতী পুণ্যানুষ্ঠান, শান্তি ও মৈত্রীর আহ্বান

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

পাহাড়ে উৎসবের রং: বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে দ্বিতীয় পর্বের সূচনা

সড়ক দুর্ঘটনায় আহত কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

সুবলং বিলে শামুকখোলের ঝাঁক, মুখর প্রকৃতি

পার্বত্য মন্ত্রণালয় গঠন নিয়ে অসন্তোষ, স্মারকলিপি