হোম > সারা দেশ > রাজশাহী

শাজাহানপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে পুকুরে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার কচুয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে। 

মৃত শিশু তালহা ওই গ্রামের কৃষক শহিদ এবং মুন্নি দম্পতির সন্তান। 

চোপিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘পাকা সড়ক সংলগ্ন পুকুরটি অনেক গভীর। অন্য শিশুদের সঙ্গে খেলার সময় তালহা পুকুরে পড়ে যায়। মিনিট পাঁচেক পরেই পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।’ 

সন্ধ্যার পর শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২