হোম > সারা দেশ > রাজশাহী

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি হলরুমে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। এ সময় তিনি ধর্মসভা পরিদর্শন করবেন এবং পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে মন্দির পরিদর্শন করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।’ রাজশাহী ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন স্থান ও চট্টগ্রামে মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট কার্ডের মাধ্যমে তাঁর কাছাকাছি যাওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে সমাবেশ সফল করতে রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলার নেতা কর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান।

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা