হোম > সারা দেশ > রাজশাহী

তাহসিফ সৌরির লাশ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ উদ্ধারের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত ছাড়া তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে প্রাথমিক তদন্ত হোক। মরদেহের ময়নাতদন্ত হোক। তারপর কথা বলা যাবে। তদন্ত ছাড়া আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না।’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বর্তমান সরকারের মেয়াদে দেশে কাউকে গুম করা হয়নি এবং কোনো ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার প্রসঙ্গ, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার ও চলমান উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে কখন আসতে চাচ্ছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ীই সবার বিচার হবে।’

নাটোরে হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই একজন সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।

ডিজাইনের কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ রাকসুর সাবেক সম্পাদকের বিরুদ্ধে

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে এসআরবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ২৯টি স্টল

রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধিদল

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন