হোম > সারা দেশ > পঞ্চগড়

আজ থেকে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরে

পঞ্চগড় প্রতিনিধি

আজ থেকে তিন দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। ছবি: আজকের পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সরকারি ছুটি থাকায় সেদিনও কাজ চলবে না। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি ভিত্তিতে ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে জলপাইগুড়ি জেলায় ভুটান ও বাংলাদেশ-সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নের ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।

পঞ্চগড়ে পেট্রল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩

পঞ্চগড়ে অ্যালবিনো বৈশিষ্ট্যের বিরল জলঢোড়া উদ্ধার

বোদা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

৪টি লাউ বিক্রি ১ টাকায়!

বালাইনাশক প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, ঋণের বোঝায় দিশেহারা কৃষক

পঞ্চগড়ে ভটভটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল সাইকেল আরোহীর