হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে সড়কের দুধারের গাছ কাটা হচ্ছে

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা) 

পাবনার ঈশ্বরদীতে পৌরসভার সড়ক প্রশস্ত করার অজুহাতে রেলওয়ের গাছ কেটে ফেলা হচ্ছে। আজ সোমবার কঠোর লকডাউনের মধ্যেই ঠিকাদারের লোকজন পাঁচটি গাছ কেটেছে। এর আগেও এখান থেকে অন্তত ১০টি গাছ কাটা হয়েছে। 

নগরীর প্রধান সড়ক রেলগেট ট্রাফিক মোড় থেকে বাজারের আরজু মার্কেট পর্যন্ত সড়কের দুপাশের এই গাছগুলি বেশ পুরোনো। এর মধ্যে শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন ধরনের গাছ ছিল। এ ছাড়া ছিল বেশ কিছু মেহগনি, শিমুল, কদম ও আম গাছ। গাছ কাটার সময় পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় দু-একজনের কথা-কাটাকাটিও হয়। 

শহরের সড়কে সৌন্দর্য বর্ধনে সহায়ক ও ছায়া প্রদানকারী গাছগুলো কেটে নেওয়ায় অনেকে ক্ষোভ জানিয়েছেন। শহরে ফকিরের বটতলা মোড়ের বাসিন্দা ফিরোজুল ইসলাম জুয়েল বলেন, বহু বছর আগে সড়কের পাশে কিছু গাছ লাগিয়েছিলাম। এগুলো বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছিল। কিন্তু রেল বিভাগ গাছগুলো টেন্ডারে বিক্রি করে দিয়েছে। 

ঈশ্বরদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল বলেন, সড়ক প্রশস্ত করার কাজ চলছে। গাছগুলো রেলের। সড়ক প্রশস্ত করার জন্য আমরা পৌরসভা থেকে রেলকে গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। পরে তারা টেন্ডারে গাছ বিক্রি করে কাটার ব্যবস্থা করেছে। 

পাকশী বিভাগীয় রেলের পূর্ত তত্ত্বাবধায়ক ইনচার্জ অব ওয়ার্কস (আইওডব্লিউ) তৌহিদ সুমন বলেন, পৌরসভার অনুরোধে রেল বিভাগ গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি উন্মুক্ত টেন্ডারে গাছগুলো বিক্রি করা হয়েছে। বর্তমানে ঠিকাদারের লোকজন গাছগুলো কেটে নিচ্ছে। 

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

পাবনায় ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর লুট, তুলে নেওয়া হচ্ছে মাটি

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

পাবনায় অস্ত্র-গুলিসহ চার ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

বাবাই পৃথিবী আড়াই বছরের শিশু সানির

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত