হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

নোয়াখালী প্রতিনিধি

নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে গেছে। আজ শনিবার ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর দীনেশগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

নোয়াখালী-৩ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মাওলানা বোরহান উদ্দিন।

জানা গেছে, আজ ভোরে ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আগুন নেভায়। শর্টসার্কিট নাকি নাশকতার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল বলেন, নির্বাচনী ক্যাম্পটি তাঁর তত্ত্বাবধানে ছিল। পুড়ে যাওয়া অটোরিকশাটির মালিকও তিনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুপরিকল্পিতভাবে কোনো পক্ষ অফিসে আগুন লাগাতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

মাছ ধরায় নিষেধাজ্ঞা: বেকার লক্ষাধিক জেলে সংসারে অভাব-অনটন

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, ছেলের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে পদবঞ্চিতদের বিক্ষোভ

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ৫ জনকে কুপিয়ে জখম

নোয়াখালীতে ১ হাজার ইয়াবাসহ আটক এক

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি

নালা ভরাট করে বোরো খেতে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ