হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম (২৩) জেলা সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। নাহিদ পেশায় ট্রলিশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মোটরসাইকেল চালিয়ে নীলফামারী শহর থেকে ওই সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক হতে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে নাহিদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারীতে তিস্তা নদীর পাথর উত্তোলন, গ্রেপ্তার ৫

মিরপুরে অগ্নিকাণ্ড: নীলফামারীতে অনন্যার জন্য কাঁদছেন স্বজনেরা

নীলফামারীতে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক

নীলফামারীতে সারের ডিলারকে জরিমানা, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

সৈয়দপুর রেল কারখানা: চাকার অভাবে চলছে না ট্রেনের শতাধিক কোচ

অবকাঠামোতে ব্যয় হাজার কোটি, পানির দেখা নেই

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী