হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার নীলফামারী সদর, সৈয়দপুর ও ডোমার উপজেলায় এসব ঘটনা ঘটে। 

রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সুখীপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় রেহেনা বেগম (৬০) নামে একজন পথচারী নিহত হন। নিহত রেহেনা স্বামীর সঙ্গে সুখীপাড়া ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
এর আগে নীলফামারী সদরের টেংগনমারী ব্রিজ এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (৬৫) নামে আরেক পথচারী নিহত হন বলে জানান সদর থানার ওসি এম আর সাঈদ। নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। 

অপরদিকে বেলা ৩টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি ময়নুলের মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাক চাপায় রোজিনা বেগম (৪০) নামে এক নারী ঘটনাস্থলে মারা যান। রোজিনা দিনাজপুরের বিরামপুর উপজেলার কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা