হোম > সারা দেশ > নীলফামারী

কুয়াশা কেটে যাওয়ায় ৩ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি

ঘন কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টা থেকে বিমান চলাচল শুরু হয়। 

এর আগে সকাল পৌনে ৮টা থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান ও বেসরকারি বিমান কোম্পানি এয়ার এস্ট্রার দুটি ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। 

বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোররাত থেকে কুয়াশা পড়ছে। এতে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে, যা ৮টার দিকে ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। বেলা পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসায় স্বাভাবিক হয় উড়োজাহাজ চলাচল। 

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। তবে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০

সৈয়দপুর পৌরসভার বাজেট কমল প্রায় ৩০ কোটি টাকা