হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনার হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি

মাছ ধরার জন্য স্থায়ী বাঁধের ওপরের ব্লক সরিয়ে মাটি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চরহাইজদা ফসল রক্ষা স্থায়ী বেড়িবাঁধ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাঁধটি কাটা হয় বলে জানা গেছে। বিষয়টি নজরে এলে পরদিন সোমবার স্থানীয় বাসিন্দারা মাটি ফেলে কাটা অংশ মেরামতের উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাঁধের যে জায়গায় কাটা হয়েছে, তার বিপরীত পাশে একটি গভীর কুড় (গর্ত) রয়েছে। ওই কুড়ে মাছ প্রবেশ করানোর উদ্দেশ্যে রাতের আঁধারে বাঁধটি কাটা হয়েছে।

গাগলাজুর গ্রামের রাসেল মিয়া বলেন, ‘গত রোববার রাতে বাঁধটি কাটার চেষ্টা করেছে। পরদিন সোমবার বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লে আমাদের জানানো হয়। আমরা বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কাউকে না পেয়ে নিজেরাই বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এই কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

একই এলাকার বুলবুল মিয়া বলেন, ‘মাছের লোভে দুর্বৃত্তরা রাতের আঁধারে স্থায়ী বাঁধের ওপরের ব্লক সরিয়ে মাটি কেটে ফেলেছে। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে হাওরের ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।’ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

আজ মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তিনি কিছুক্ষণ আগে শুনেছেন। কার্যালয় থেকে লোক পাঠানো হচ্ছে। বাঁধ মেরামত করাসহ বিষয়টি তদন্তের প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউএনওকে বিষয়টি দেখতে বলা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’

‘হুজুরদের লোভ বেড়ে গেছে’ বলায় মাথা ন্যাড়া করার অভিযোগ

ফেসবুকে দুই মাসের পরিচয়েই নাম-ধর্ম বদলে মোহনগঞ্জের লিজাকে বিয়ে চীনা যুবকের

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় ভারতীয় চোরাই ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ, অটোরিকশাচালক গ্রেপ্তার

ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত