হোম > সারা দেশ > নাটোর

২০০ মিটার স্প্রিন্টে দেশসেরা লালপুরের আমান

লালপুর (নাটোর) প্রতিনিধি

জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের লালপুর উপজেলার কিশোর মোহাম্মদ আমান। ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের লালপুর উপজেলার কিশোর মোহাম্মদ আমান। গতকাল রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ২৩ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে সে।

মোহাম্মদ আমান লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামের মো. আক্তারুজ্জামান ও রোজিনা খাতুন দম্পতির ছেলে। সে রুইগাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আমানের কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন—ধারাবাহিক অনুশীলন ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে সে।

রুইগাড়ী উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফা আসলাম বলেন, আমানের এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। তারা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবে।

রুইগাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমানের মা রোজিনা খাতুন বলেন, ‘এর আগেও অনূর্ধ্ব ১৪-তে দেশসেরা হয়েছিল আমান। সে আমাদের বিদ্যালয়ের গর্ব। গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও সুযোগ পেলে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমানের এই সাফল্য নিঃসন্দেহে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, ‘আমানের এই সাফল্য পুরো উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। তার এই অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।’

নলডাঙ্গায় ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় থানায় বন বিভাগের অভিযোগ

শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা ফাঁদে প্রাণ হারালেন খামারি

চিকিৎসকের বিচার দাবি: ভুল অস্ত্রোপচারে মৃত্যু কৃষকের, পঙ্গু হওয়ার পথে ৩

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আহত ২

মহাসড়কে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক, আতঙ্কে স্থানীয়রা

মধ্যরাতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত

বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

বর্ষায় ভরসা ডিঙি নৌকা, চলনবিলে তাই বেড়েছে কদর

সরকারি চিকিৎসক ক্লিনিকের মালিক, পায়ে অস্ত্রোপচারের পর ড্রিলের ফলা রেখেই করলেন সেলাই

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাকচালকের সহকারী নিহত, আহত ১২ রুশ নাগরিক