হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোস্তফা আলী (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক মোস্তফা আলী পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআরবির একটি যৌথ অভিযানকারী দল উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মোস্তফা আলীকে আটক করা হয়। তাঁর হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

অভিযান শেষে জালনোট ও উদ্ধার হওয়া মোবাইলসহ আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করেছে এসআরবি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও জাল টাকা নিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ

বড়াইগ্রামে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ৮