হোম > সারা দেশ > নাটোর

পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জ্বল (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত উজ্জ্বল বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে আব্দুল মজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানার পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি নাটোর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর মতিন বলেন, আজ সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। 

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ