হোম > সারা দেশ > নাটোর

বিদ্যুতের লাইনে কাজ করার সময় একজনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গন্ডবিল গ্রামে তাঁর মৃত্যু হয়। 

মৃত হাফিজুর ইসলাম ওই একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, হাফিজুর ইসলাম নিজ গ্রামের বাবলু সরদারের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাত হোসেন বলেন, গন্ডবিল এলাকার বাবলু সরদারের বাড়িতে বৈদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম জানান, বিষয়টি শুনেছেন। তবে নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান নন। তিনি ভেল্লাবাড়িয়া বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি। সচেতনতার অভাবে এ ঘটনা ঘটেছে।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ