হোম > সারা দেশ > নাটোর

লালপুরে স্কুল থেকে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু ইমা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে স্কুল ছুটির পর লাশ হয়ে বাড়ি ফিরেছে ইমা খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী। বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় সে। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমা উপজেলার তিলকপুর ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে। সে চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসার সময় চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমা মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ