হোম > সারা দেশ > নরসিংদী

মামাকে হত্যার দেড় মাস পর মামাতো ভাইদের হাতে যুবক খুন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগার সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হানিফ মিয়া (৩৫)। তিনি পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদেরের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

নিহতের মা সায়েরা বেগম ও তাঁর স্বজনরা জানান, আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে হানিফ কাউরিয়াপাড়ার ঈদগাঁর সামনে হেঁটে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তাঁর মামাতো ভাই নাঈম ও নাদিম প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে। দেড় মাস আগে হানিফ তাঁর মামা মো. হাবিব উল্লাহকে পারিবারিক কলহের জেরে রড দিয়ে আঘাত করে হত্যা করে। বাবা হত্যার প্রতিশোধ নিতে হানিফকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা আছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন: প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

রায়পুরায় পানিতে ডুবে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ৬টি

লটকনে বদলে যাচ্ছে নরসিংদীর কৃষি অর্থনীতি

রায়পুরায় পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু, আহত ২