হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে সহযোগীসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সনেট, অস্ত্র-গুলি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

গ্রেপ্তার সনেট মোল্লা। ছবি: সংগৃহীত

নরসিংদীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, সাত রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সনেট মোল্লা ও তাঁর সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা রয়েছে এবং রাকিব মিয়ার বিরুদ্ধে রয়েছে ১১টি।

আজ সোমবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সনেট মোল্লা (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে। তাঁর সহযোগী ও শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে মো. আশিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নরসিংদী সদর থানা-পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সনেট মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও সনেটের দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সনেট এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, নরসিংদীসহ বিভিন্ন জেলায় সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে।

নরসিংদীর বাবু হত্যা মামলা: প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার পিস্তল ও ৮ রাউন্ড গুলি

রায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতি

আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ

সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনিয়মের দায়ে রায়পুরায় চার হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

নরসিংদীতে এসআরবির অভিযান, অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

নরসিংদীতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৪

সিলেট থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি নিয়ে ঢাকায় আসছিলেন নারী