হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন বাসার মালিক নুরুল ইসলাম (৭৩), বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০), বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০), সাদ্দাম (৩০) ও ৭ বছরের একটি শিশু। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ওই বাসাটি নতুন। বাসার মালিক নুরুল ইসলাম দ্বিতীয় তলার একটি রুমে উঠার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার দিন বাসায় শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন। বাসায় সিলিন্ডারে গ্যাস নিয়ে চুলায় সংযোগ দিয়ে আগুন জ্বালানোর সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে ৪ চার শ্রমিকসহ ৬ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক

চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তাকে মারধর: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহে লিফট নির্মাণের সময় ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

উপাচার্যের কাছে ৭ দফা দাবি জাককানইবির শিক্ষার্থীদের

ভবন নির্মাণে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, জুতা হাতে স্কুলে যাওয়ার লড়াই খুদে শিক্ষার্থীদের

স্বামীর হাত-পা ও মুখ বেঁধে স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

টাকা ছাড়া মমেকে মেলে না সেবা

নির্মাণসামগ্রী কিনতে না চাওয়ায় ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ