হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

জেলের জালে ৫০ কেজির শুশুক, দেখতে উৎসুক জনতার ভিড়

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় এক জেলে আজ শুক্রবার ভোরে নদীতে মাছ ধরতে গেলে তাঁর জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। 

নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে শুশুকটি আনা হয়েছে শুনে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়। 

এক এলাকাবাসী বলেন, ‘পদ্মা নদীতে প্রতিদিনই শুশুককে লাফ মারতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে দেখতে আসলাম।’ 

স্থানীয় জেলে দাদন মান বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। আজ ভোরে জাল ওঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সবাই আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না, শুশুক। এটির আনুমানিক ওজন ৫০ কেজি। পরে এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়। শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তারকে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি। 

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুশুক ধরা পড়ার বিষয়ে আমরা অবগত ছিলাম না। খবর পেলে গিয়ে শুশুকটি নদীতে ছেড়ে দিতাম। এখন জানতে পারলাম প্রাণীটি ছেড়ে দেওয়া হয়েছে।’

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু