হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, নাহিদ নামে একজনকে গতকাল (বুধবার) রাতে মোল্লাকান্দি থেকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনীর অভিযানে আটক নাহিদের বাসস্থান ও আশপাশের এলাকা থেকে একটি অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

এর আগে সকালে ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘নাহিদের নামে মুন্সিগঞ্জ সদর থানায় কমপক্ষে ১৫টি মামলা আছে। তবে সে কার পক্ষে কাজ করছে—সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।’

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘খবরটি শুনেছি। কিন্তু বিস্তারিত এখনো জানি না। ওটা সেনাবাহিনী জানে।’

মুন্সিগঞ্জে ইশরাক: মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

সিরাজদিখানে অবৈধভাবে বালু ভরাট কার্যক্রম চালানোয় ১ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জে ৩ হাউজিং প্রতিষ্ঠানে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

শিশুর শ্লীলতাহানির অভিযোগে টঙ্গিবাড়ীতে গ্রেপ্তার ১

গজারিয়ায় ওজনে কম ও দইয়ের পাত্রে মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে: ময়লাবাহী গাড়ি-মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ

টঙ্গিবাড়ীতে জব্দ করা ফসলি জমির মাটি আগের স্থানে ফিরিয়ে দিল প্রশাসন

লৌহজংয়ে ১০০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ কারবারি আটক

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা