হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করায় মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি ও উত্তর ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে পুরাতন কাচারি এলাকার পলাশ স্টোরে দেখা যায়, দুই লিটারের সয়াবিন তেলের বোতলে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) ৩৯০ টাকা লেখা থাকলেও তা ৪১০ টাকায় বিক্রি করা হচ্ছে। বোতলের গায়ে উল্লিখিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় দোকানের মালিক মো. পলাশকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উত্তর ইসলামপুর এলাকার মা-বাবার দোয়া স্টোরে পণ্য সামগ্রীর কোনো মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। এ অপরাধে দোকানের মালিক মো. সাজ্জাদ হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মুন্সিগঞ্জে সোহেল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীর সাবেক স্বামী গ্রেপ্তার

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

আমরা সামগ্রিকভাবে কাজ করছি, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়: মির্জা ফখরুল

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ