হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সড়ক সংস্কারের সময় মুন্সিগঞ্জে রোলারের চাপায় নিহত ১ 

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে সড়ক সংস্কারের রোলারের চাপায় মিজানুর রহমান ব্যাপারী (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লাল মিয়া ব্যাপারীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মিজানুর বাইসাইকেলে করে সুখবাসপুর যাচ্ছিলেন। পথে সিপাহীপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-ছনবাড়ী সড়কের কাজে ব্যবহৃত রোলার পেছন যাওয়ার সময় বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপপ্রকৌশলী ইমাম হোসেন বলেন, সড়ক সংস্কারের সময় রোলিংয়ের কাজ চলছিল। রোলার পেছনের দিকে যাওয়ার সময় বাইসাইকেলচালক এক ব্যক্তি ভুলবশত রোলারের নিচে চলে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া বলেন, মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনেরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জে মধ্যবয়সীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু