হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর শ্রীনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকে বহিষ্কার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্সকে (২২) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিন সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে এ ঘটনায় আজ বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্সকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এলাকার জনৈক হাজী কালুর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় ফেনসিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফাহিম ইসলাম প্রিন্সসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৯ হাজার ৯০ টাকা জব্দ করা হয়। প্রিন্সের সঙ্গে আটক অপর তিনজন হলেন, মো. হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ (৩১) ও মো. শরীফ হোসেন। 

পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম মিয়া বলেন, চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা

লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জে কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড