হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় মাছের কাঁটা গলায় আটকে শিশুর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্না করা পাঙাশ মাছের তরকারি ঘরে রাখা ছিল। পরিবারের অজান্তেই শিশু সিয়াম ঘরে ঢুকে সেই মাছ খেয়ে ফেলে। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময় সেখান থেকেও উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুর রহমান বলেন, ‘প্রথমে শিশুটিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জানতে পেরেছি শিশুটি মারা গেছে।’

স্বজনেরা জানান, শিশু সিয়ামের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আহাজারি করছেন শিশুটির মা। কাঁদছেন স্বজন ও প্রতিবেশীরা।

অপরাধ করলে সে যে দলেরই হোক, বিচার হবে: সংস্কৃতিমন্ত্রী

রেশন নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় বাবা, ঢাকায় শ্বশুরের প্রচারে নিপুণ

মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরা-২: বিভক্ত বিএনপিতে ঐক্য, আসন পুনরুদ্ধারে এক কাতারে নেতা-কর্মীরা

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল