হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে খামারে আগুন, পুড়ে মারা গেছে ৭ গরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

গতকাল দিবাগত রাতে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামে কৃষক ওবায়দুল মোল্লার খামারে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে একটি গবাদিপশুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি গরু, একটি ছাগল ও ২০টি হাঁস পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামে কৃষক ওবায়দুল মোল্লার খামারে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো খামারে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, ‘গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

মাদারীপুরে অবৈধভাবে মজুত ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

অবহেলায় নষ্ট হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাড়িটি

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানসহ ৭ প্রতিষ্ঠানে লুট

মাদারীপুরে ওরস আয়োজনকে ঘিরে উত্তেজনা, সতর্ক পুলিশ

মাদারীপুর কে আই হাসপাতাল: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর

শিবচরে মানব পাচার মামলায় পুত্রবধূ ও শ্বশুর গ্রেপ্তার

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুরে যাত্রীবাহী বাসে আগুন, নামতে গিয়ে ১ জনের মৃত্যু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন