হোম > সারা দেশ > লালমনিরহাট

সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি হত্যা মামলায় কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

আজ দুপুরে সাব্বির বিন শামসকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আলাউদ্দিন তা নামঞ্জুর করে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল শনিবার (১৬ মে) সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় তাঁর চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পাটগ্রাম থানা-পুলিশ সীমান্তে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ জানায়, আটকের পর সাবেক এই কূটনীতিবিদকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশের মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার সকালে তাঁকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই নৃশংস অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন শিক্ষার্থীসহ মোট ৬ জন দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৫৯/২৫) দায়ের করা হয়েছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গণমাধ্যমকে বলেন, সাবেক ডিজি সাব্বির বিন শামসকে সদর থানার ৬ জন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। বিজ্ঞ আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। সরকার পতনের পর আইনি জটিলতা এড়াতে তিনি অবৈধভাবে ভারতে পালিয়ে গিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সীমান্তে আটক

লালমনিরহাটে তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডলারসহ যুবক আটক

মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, হাতকড়াসহ পালালেন আসামি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটে স্বামীর গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রীকে আটক

ঘাস কাটা নিয়ে উত্তেজনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি

পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত

সীমান্তে ঘাস কাটা নিয়ে ভারতীয়-বাংলাদেশিদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী