হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোতাহার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের হাজিরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোতাহার হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই এবং হাজিরহাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী।

পুলিশ জানায়, সরকার পতনের আগের দিন লক্ষ্মীপুর শহরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন টিপুসহ চার-পাঁচ শ সন্ত্রাসী একত্র হয়ে সাধারণ জনগণের ওপর গুলি চালায়। এ সময় পুলিশসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। পরে ১৭ সেপ্টেম্বর জেলা শহরের আল সবুজ ভূঁইয়া সালাউদ্দিনসহ ১৬৩ জনের উল্লেখ করে লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মোতাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২