হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টাকালে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মহম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।

জানা গেছে, বিল্লাল হোসেন গত সাত দিন আগে ঝিনাইদহ ঝিনুকমালা আবাসন প্রকল্পের একটি ঘরে একাকী বসবাস শুরু করেন। এখানে থেকে তিনি রিকশা চালাতেন। দুপুরে ওই আবাসন প্রকল্পেরই সাত বছরের এক শিশুকে কিছু টাকা দিয়ে ঘরের ভেতরে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন। সে সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাঁকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম বলেন, ‘রোগীকে আমরা প্রায় অচেতন অবস্থায় পেয়েছিলাম। তার চিকিৎসা চলছিল। এমন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। আমাদের প্রাথমিক ধারণা, পিটুনিতে শরীরের ভেতরের অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলা তদন্ত অবস্থায় সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত বিল্লাল হোসেন মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে মরিচের গুঁড়া

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

‘জেলা প্রশাসক এখন জেলা বিএনপির উপদেষ্টা’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগ ও ঘটনা ধামাচাপার চেষ্টায় গ্রেপ্তার ৪

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, পড়ে ডোবায় মিলল লাশ

ঝিনাইদহে সাবেক পুলিশ সদস্যসহ ২ জনকে কুপিয়ে জখম

২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা: গেটের বাইরে শিবিরের প্রতীকী নবীনবরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, সন্দেহভাজন আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, তদন্তে পুলিশ