হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ঘুষি ও লাঠির আঘাতে চাচা নিয়ামত আলী (৪৫) মারা গেছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে টাকা ধার দেওয়া নেওয়া নিয়ে নিয়ামত আলীর সঙ্গে তার ভাতিজা এরশাদ আলীর বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় এরশাদ আলী ঘুষি মারেন নিয়ামত আলীকে এবং পরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, দুপুরে নিয়ামত আলী নামে একজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, মরদেহ থানায় আনতে গেলে স্থানীয় কিছু লোকজন আপত্তি জানায়। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহেশপুর সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

নতুন স্থানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থাপনে কমিটি, আগের স্থানেই পুনর্নির্মাণ চায় পরিবার

মহেশপুর পৌরসভা: সড়ক-নালা সংস্কারকাজে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

বিরোধিতার মুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ভাস্কর্য ভেঙে ফেলা ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে’ অসম্মান প্রদর্শনের শামিল, দাবি পরিবারের

ঝিনাইদহে ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জে গরু চুরি থামছেই না, আতঙ্কে খামারিরা

বিএনপির ওয়ার্ড সভাপতির বাড়িতে মিলল প্রণোদনার সার-বীজ, ধরিয়ে দিলেন সেক্রেটারি

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

রাতে পুলিশ ফাঁড়ি থেকে পালালেন হাতকড়া পরা আসামি, সকালে ফের গ্রেপ্তার